Views Bangladesh Logo

লেভানদোস্কির হ্যাটট্রিকে শীর্ষস্থান ধরে রাখল বার্সা

 VB  Desk

ভিবি ডেস্ক

লা লিগায় রবার্ট লেভানদোস্কির হ্যাটট্রিকে আলাভেসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা।

শনিবার রাতে (৫ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে শুরুতেই লিড পায় বার্সেলোনা। সপ্তম মিনিটে রাফিনহার পাস থেকে গোল করেন পোলান্ড তারকা লেভা। ২২ মিনিটে কাতালানদের দ্বিতীয় গোল এনে দেন লেভানদোস্কি। এবারও এসিস্ট ছিল রাফিনহার।

৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই পোলিশ ফরোয়ার্ড। এবার এরিক গার্সিয়ার পাস থেকে আলাভেসের জালে বল পাঠান। দ্বিতীয়ার্ধে ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

এখন পর্যন্ত মৌসুমে ৯ ম্যাচ খেলে ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৩ ড্র ও ৬ জয়ে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ