‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকালে অন্য দিনের মতোই বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বাড়ির দরজা খুলেই উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে তিনি বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’
এ মন্তব্যে মুহূর্তের জন্য উপস্থিত কর্মকর্তাদের মধ্যে বিস্ময় দেখা দেয়। পরে তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্ব ও প্রতিদিনের চ্যালেঞ্জকেই রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। প্রতিদিনের মতোই ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রস্তুত ছিলেন। ঠিক তখনই স্বভাবসুলভ হাসিমুখে ওই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তার সারাদিনে একাধিক বৈঠক রয়েছে।
আজকের কর্মসূচির মধ্যে রয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ড–এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক।
এছাড়াও দিনের মধ্যে আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে