উন্নত বাংলাদেশের জন্য কঠোর পরিশ্রমের আহ্বান পররাষ্ট্র সচিবের
উন্নত বাংলাদেশের ‘আশা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা’ নিয়ে আগামী বছরের অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বলেছেন, শেষদিকে থাকা চলতি বছরটি দেশের জন্য ‘ঘটনাবহুল বছর’ ছিল।
তিনি বলেন, ‘আসুন আমরা উন্নত বাংলাদেশের জন্য কঠোর পরিশ্রম করি, যা হবে এ লক্ষ্যে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি’।
জসীম বলেন, ‘বিদায়ী বছরটি মহান আত্মত্যাগ এবং রক্তপাতের সাক্ষী হয়েছে। দেশ অনেক তরুণ জীবন হারিয়েছে। তারা আর আমাদের সাথে নেই, কিন্তু তাদের বীরত্বকে স্মরণ করি আমরা। তাদের জন্যই আমাদের কাজ যেতে হবে’।
ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার (৭ ডিসেম্বর) ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (এফওএসএ) বার্ষিক ইভেন্ট ‘ফোসা ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ২০২৪ এ ছিলেন পররাষ্ট্রসচিব।
স্থানীয় নারী উদ্যোক্তাদের পাশাপাশি ১৬টি বিদেশি মিশন এবং একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তারা সপরিবারে এতে অংশ নেন।
ফোসার প্রেসিডেন্ট শায়লা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।
আইন কমিশনের চেয়ারম্যান ফোসা ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারের সাফল্য কামনা এবং আশা করেন যে, এটি সদিচ্ছা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় প্রচার এবং সুবিধাবঞ্চিতদের অর্থপূর্ণ সহায়তার লক্ষ্যগুলো অর্জন করবে।
বিশেষ অতিথি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আসুন আমরা সবাই মানবিক কারণে ফোসার অটল উৎসর্গ থেকে অনুপ্রেরণা গ্রহণ করি এবং যাদের প্রয়োজন, তাদের জন্য ভালো ভবিষ্যত তৈরিতে একসাথে কাজ চালিয়ে যাই’।
পররাষ্ট্র সচিব বলেন, বিশ্বব্যাপী গোলমাল ও বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংস, অযৌক্তিকতা ও উন্মাদনা, অন্যায় ও অবিচারের অংশ রয়েছে। আসন্ন বছরে আমরা অলৌকিক ঘটনা দেখার আশা করতে পারি না। কিন্তু আমাদের একটি অংশ হতাশা এবং ধ্বংসের সময়ে আশা দেখে। তাই, আশা করি, আমরা আমাদের বিশ্বের ভালো সংস্করণ দেখতে পাব এবং এর জন্য আমাদের কাজ করতে হবে’।
জসিম বলেন, কাজ ছাড়া শুধু কথা তাদের কোনো উপকার করবে না। এই সত্য বুঝতে আমাদের খুব স্মার্ট হওয়ার দরকার নেই। আসুন কথা বলি, কিন্তু কাজও করি’।
তিনি বলেন, ‘দানের চেতনা আসে মানুষের মঙ্গল কামনা থেকে। যার সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করাও একটি কাজ’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে