যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্ধারণ করবেন ইমিগ্রেশন কর্মকর্তা: মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে একজন আন্তর্জাতিক পর্যটক দেশটিতে ঠিক কতদিন অবস্থান করতে পারবেন, তা সম্পূর্ণভাবে আগমনের সময় দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
শনিবার (১১ এপ্রিল) এক বার্তায় ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস জানিয়েছে , বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদের ওপর ভিত্তি করে সেখানে অবস্থানের সময়সীমা নির্ধারিত হয় না। মূলত ভিসার গায়ে থাকা মেয়াদের শেষ তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করা যাবে—এমন ধারণাটি ভুল।
দূতাবাস তাদের বার্তায় স্পষ্ট করেছে যে, ভিসার মেয়াদ এবং সেখানে অবস্থানের অনুমতি দুটি ভিন্ন বিষয়। একজন ভ্রমণকারী কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে তাকে অবশ্যই তার I-94 রেকর্ডে উল্লিখিত “Admit Until Date” বা নির্দিষ্ট তারিখটি যাচাই করতে হবে। ভ্রমণের সময় ইমিগ্রেশন কর্মকর্তা পাসপোর্টে বা ডিজিটাল রেকর্ডে এই তারিখটি নির্ধারণ করে দেন।
উল্লেখ, অবস্থানের সঠিক সময়সীমা জানতে মার্কিন সরকারের অফিশিয়াল ওয়েবসাইট (i94.cbp.dhs.gov) ব্যবহার করতে পারেন ভ্রমণকারীরা।a

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে