Views Bangladesh Logo

কালজয়ী গানের গীতিকার-সুরকার আবু জাফর আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

ই পদ্মা এই মেঘনা,নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়েসহ অসংখ্য কালজয়ী গানের গীতিকার, সুরকার আবু জাফর আর নেই। এ বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে জিয়ান ফারিয়া।

দেশের খ্যাতিমান এই গীতিকার ও সুরকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নে জন্ম নেয়া আবু জাফরের মৃত্যুর খবরে শোকস্তব্ধ সংগীতভুবন। তিনি শুধু সংগীতাঙ্গনের মানুষই ছিলেন না, ছিলেন একজন কবি ও শিক্ষক।

শিক্ষকতা পেশার পাশাপাশি রাজশাহী-ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তার রচিত বেশিরভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন। তবে আলোচিত বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন তার সাবেক স্ত্রী বরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ