Views Bangladesh Logo

৩১ জানুয়ারির পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

১ জানুয়ারির পর বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলনবিষয়ক ব্রিফিংয়ে তিনি জানান, এখন থেকে প্রতিদিন হিসেব করে জরিমানা দিতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে কেউ স্বেচ্ছায় চলে যেতে চাইলে যেতে পারবেন। তবে ভিসায় নির্ধারিত সময়ের পরও যদি কেউ অবৈধভাবে অবস্থান করেন, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা এই জরিমানা পাঁচগুণ বাড়িয়েছি। আগে দিনে ২০০ টাকা থাকলেও এখন বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’

আগে বিদেশিরা দেশে অবৈধভাবে অবস্থান করলে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা দিতে হতো, যতদিনই কেউ অবৈধভাবে অবস্থান করুন না কেন। পরে এই সীমাবদ্ধতা তুলে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ