Views Bangladesh Logo

তিতাস এমডি ও জ্বালানি সচিবকে আইনি নোটিশ

হাইকোর্টের আদেশ অমান্য করার কারণে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাপিটাল বোর্ড মিলসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না বলে হাইকোর্টের আদেশ রয়েছে। কিন্তু এরপরও গত ৫ মার্চ তিতাস গ্যাস কতৃপক্ষ ক্যাপিটাল বোর্ড মিলসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যা আদালতের আদেশের লঙ্ঘন। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ৭০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়েছে। এর ফলে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের জন্য কাগজ সরবরাহে সমস্যা হয়। গত ১৩ মার্চ ক্যাপিটাল বোর্ড মিলস কর্তৃপক্ষ তিতাস গ্যাসকে এ বিষয়ে লিখিতভাবে গ্যাস সংযোগ পুনরায় চালুর অনুরোধ করে। কিন্তু সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

নোটিশে ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডে ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন না করলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ