Views Bangladesh Logo

পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ বাদ দিতে আইনি নোটিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বম-দশম শ্রেণির পাঠ্যবই থেকে চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দেওয়ার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন।

রোববার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে হাইকোর্টে রিট করার ঘোষণা দিয়েছেন তিনি।

ব্যারিস্টার সারওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নবম-দশম শ্রেণির কারিকুলামে ডারউইনের বিবর্তনবাদ যুক্ত করা হয়েছিল আগের সরকার আমলে। এ নিয়ে সংসদে আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে। পৃথিবীর অনেক দেশে, এমনকি ক্যামব্রিজ কারিকুলামেও মাধ্যমিক পর্যায়ে এই বিষয়টি পড়ানো হয় না।

তার দাবি, কোমলমতি শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি তৈরি করে এই বিষয়টি। ক্যামব্রিজেও তারা এটি মাধ্যমিক পর্যায়ে রাখেনি। তাই জনস্বার্থে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছি, যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে বিবর্তনবাদ তত্ত্ব বাদ দেয়া হয়।

তিনি আরও বলেন, নোটিশের পরও ব্যবস্থা না নিলে আদালতের শরণাপন্ন হবেন। তার ভাষায়, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি, আদম (আ.) ও হাওয়া (আ.) থেকে মানবজাতির সূচনা। অথচ বিবর্তনবাদে বলা হয়, মানুষ এসেছে বানর থেকে। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ে এই বিষয় থাকতে পারে, কিন্তু মাধ্যমিক স্তরে থাকা উচিত নয়, বিশেষ করে যেখানে দেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ