Views Bangladesh Logo

জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্তির পদক্ষেপ চেয়ে আইনি নোটিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা এবং সব বিষয়ে বাংলা ব্যবহারের পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, পররাষ্ট্র সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, সংস্কৃতি সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ডাক ও ই-মেইলে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশটি পাঠান।

নোটিশে বাংলাদেশ সরকারকে আগামী ৩০ দিনের মধ্যে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায়, হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

১৯৮৭ সালের ‘বাংলা ভাষা উন্নয়ন আইন’ এর ধারা ৩ (১) অনুসারে, বাংলাদেশের সকল সরকারি অফিস, আদালত, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, বিদেশিদের সাথে যোগাযোগ ছাড়া, নথিপত্র, চিঠিপত্র, আইনি ও আদালতের যুক্তি ও উত্তর, রায়, আদেশ ও অন্য নথি, দেশের সর্বত্র সাইনবোর্ড, নামফলক, বিজ্ঞাপন বোর্ড ও টেলিভিশন বিজ্ঞাপনে বাংলা ভাষার ব্যবহার এবং নাটক, চলচ্চিত্র এবং গণমাধ্যমে শুদ্ধ বাংলা ভাষা প্রচার করতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ‘১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ১৮৮টি দেশ এতে সমর্থন জানায়। ২০১০ সালের ২১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে জাতিসংঘ সর্বসম্মতিক্রমে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস করে। ওই অধিবেশনে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে। ২০০০ সালের একুশে ফেব্রুয়ারি থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালিত হয়ে আসছে’।

‘আজ বাংলা কেবল বাংলাদেশের ভাষা নয়, এটি একটি পরিচিত ভাষা, যা বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাস তৈরি করেছে। একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় আমাদের চিন্তার আলোকবর্তিকা হিসেবে। একুশে এখন সারা বিশ্বে ভাষা ও অধিকার সম্পর্কিত সংগ্রাম ও মর্যাদার প্রতীক। আমাদের গর্বিত ‘শহীদ মিনার’ বিশ্বের বিভিন্ন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ