Views Bangladesh Logo

আদানির সঙ্গে বিদুৎ চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বুধবার (৬ নভেম্বর) সকালে রেজিস্ট্রার ডাকযোগে ব্যারিস্টার এম কাইয়ুম এই লিগ্যাল নোটিশ পাঠান।

আইনি নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। তিনদিনের মধ্যে আদানিকে এই ঘটনায় চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করা হবে বলেও জানিয়েছেন ব্যারিস্টার এম কাইয়ুম।

এদিকে, বিদ্যুতের বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশ সরকারকে তাগাদা দিচ্ছে ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানি গ্রুপ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ