Views Bangladesh Logo

তদন্ত রিপোর্টের পর আদ-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে ঘটে যাওয়া মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডের এসি বন্ধ করা হয়েছিল। পরে গ্যাস লিকেজ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, ঘটনাটি জানার পরই তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতালের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মে) মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ—সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে নামাজ আদায় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। নামাজ শেষে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, হাম প্রতিরোধে সরকারের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কাজ চলমান রয়েছে।

ঈদের নামাজে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে নরসিংদীর বিভিন্ন এলাকায় ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। জেলার সবচেয়ে বড় জামাত হয় গাবতলী ঈদগাহ ময়দানে এবং প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ