Views Bangladesh Logo

বাসদের সাইনবোর্ড ভাঙচুরের ঘটনায় বাম জোটের নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও অপসারণের চেষ্টা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (১১ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মুশাররফ মিশু, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল।

বিবৃতিতে তারা বলেন, ‘১০ এপ্রিল মধ্যরাতে সেগুনবাগিচার ৮/৪ নম্বর ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত বাসদ ও ভ্যাঙ্গার্ড কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেয়ার চেষ্টা করে একদল দুষ্কৃতকারী। উপর থেকে বাসদ কর্মীরা চিৎকার দিলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায় এবং ভ্যাঙ্গার্ড কার্যালয়ের সাইনবোর্ড নিয়ে যায়। বাসদের সাইনবোর্ড অপসারণের চেষ্টা করলেও তারা সেটি নিতে ব্যর্থ হয়।’

বাম জোট নেতারা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বাসদ কার্যালয়সহ সকল রাজনৈতিক দলের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ