Views Bangladesh Logo

দেশে ফিরতে ইচ্ছুক লেবাননে বসবাসরত ১ হাজার বাংলাদেশি

সরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন লেবাননে বসবাসরত প্রায় এক হাজার বাংলাদেশি শ্রমিক।

বুধবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদেরকে নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বাংলাদেশের দূতাবাস ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে যারা ফিরে যেতে ইচ্ছুক তাদেরকে প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য নিবন্ধন করার আহ্বান জানিয়েছে।

এতে আরও বলা হয়, আগ্রহী ব্যক্তিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে সরকার। এ বিষয়ে ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। জুমের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশের মিশনপ্রধানরাও।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সভায় দেশে ফিরতে ইচ্ছুকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে নির্দেশ দেন পররাষ্ট্র সচিব। এছাড়া যারা লেবাননে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ