আগামী বুধ ও বৃহস্পতিবার অবরোধের ডাক এলডিপি'র
আগামী বুধ ও বৃহস্পতিবার অবরোধের ডাক দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন এলডিপি'র সভাপতি অলি আহমদ। তিনি শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ শেষ হচ্ছে। এ সময় অবরোধ কর্মসূচির ঘোষণা এল।
২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের হামলা ও সংঘর্ষের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। গতকাল রোববার থেকে আজ সোমবার পর্যন্ত হরতাল দেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে