মসজিদ-মাদ্রাসায় রাজনীতি বন্ধে আইনের দাবি সংসদে
দেশে মসজিদ-মাদ্রাসায় রাজনীতি বন্ধ করতে হবে বলে জাতীয় সংসদে দাবি তুলেছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ। তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে।’
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান তিনি। বেলা ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এই পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বাজেট আলোচনায় রেজা আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানান, এমন একটি আইন পাস করার জন্য যাতে কোনো মসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা না যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হলরুমে বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা কর্মীসভা করি, জনসভা করে মিটিং করি, তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সঙ্গে সবাই একমত কি না জানি না।’
মতামত দিন