Views Bangladesh Logo

পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে লক্ষ-কোটি টাকা পাচার হয়েছে। সেই পাচারের অর্থ বিদেশ থেকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, এই অর্থ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের উপকারে কাজে লাগানো হবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, মায়েরা এগিয়ে না গেলে দেশ এগোবে না। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী হতে হবে।

তিনি জানান, চলতি মাসেই আরও ২৩টি উপজেলায় নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী পাঁচ বছরে দেশের প্রায় ৪ কোটি পরিবারের মধ্যে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে তিনি হামের প্রাদুর্ভাব প্রসঙ্গেও কথা বলেন এবং অতীত ও সাম্প্রতিক সরকারের টিকাদান ব্যবস্থার দুর্বলতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন।

এদিন বগুড়ার গাবতলীর বাগবাড়িতে ৯১১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ