Views Bangladesh Logo

বরিশালের চরমোনাই ঘাটে লঞ্চডুবি

বরিশালের চরমোনাই ঘাটে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এমভি মানিক-৪ নামের লঞ্চটি মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে অংশ নিতে আসা যাত্রীদের নিয়ে আসে। ভোরে যাত্রী নামিয়ে দেওয়ার পর লঞ্চটি ঘাটে নোঙর করা ছিল।

দুপুরের দিকে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চটির পেছনের অংশ নিচে বসে যায় এবং একপর্যায়ে পুরো লঞ্চটি ডুবে যায়। তবে সৌভাগ্যবশত, দুর্ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী বা কর্মী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

তবে লঞ্চে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, লঞ্চটি ঠিকভাবে বেঁধে না রাখার কারণে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।

উল্লেখ্য, বুধবার দুপুরে উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ