Views Bangladesh Logo

সর্বশেষ অবস্থা: ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনেই জাতীয় সংসদ ভোটের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। ভোটের সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন ভিউজ বাংলাদেশ-এ...


বিজয় মিছিল নয়, জুমার পরে মসজিদে দোয়া হবে: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘জনগণের রায় উদযাপনের সর্বোত্তম উপায় হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।’ বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘এ বিজয় কোনো দলের একার নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। তাই অহেতুক শোভাযাত্রা বা মিছিল না করে আমরা সংযম দেখাবো।’ তিনি নির্দেশ দেন, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করতে, যেন দেশ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক ইউনিটগুলোকে ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে হবে। সম্ভাব্য বিজয় মিছিলের পরিবর্তে সীমিত পরিসরে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে জয় লাভের মাধ্যমে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফল ও বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দলটি এককভাবেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, জনগণের ব্যাপক অংশগ্রহণ ও সমর্থনের ফলেই এ বিজয় এসেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ‘এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে জনগণের সুস্পষ্ট রায়।’

তারা প্রতিশ্রুতি দেন যে নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা থাকলেও বিভিন্ন পর্যবেক্ষক মনে করছেন, দেড় শতাধিক নয় আগামী জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে জয় পাওয়ারও সম্ভাবনা আছে দলটি।

বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিজয় উৎসর্গ করছি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়ে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে জয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট। আসনটিতে মোট ১৫১টি কেন্দ্র রয়েছে এবং সব কেন্দ্রের এজেন্টদের প্রাপ্ত রেজাল্ট শিটের ভিত্তিতে এই ফলাফল জানা গেছে।

রংপুর-৪ আসনে ১১ দলীয় জোট প্রার্থী আখতার হোসেন জয়ী

১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন । তিনি শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৪৪ ভোট।


সাতক্ষীরার চার আসনেই জামায়াতের জয়

দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরা জেলায় উল্লেখযোগ্য রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনেই দলটির মনোনীত প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বিএনপি ও জামায়াতের দ্বিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত ১১-দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীরাই এগিয়ে থাকেন।


নওগাঁর ছয়টি আসনেই প্রাথমিক ফলে এগিয়ে বিএনপি

নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের প্রাপ্ত কেন্দ্রের ফলাফলে সবকটিতেই এগিয়ে আছেন বিএনপির প্রার্থীরা।

নওগাঁ-১ (সংসদীয় আসন ৪৬) আসনে ১৬৬টি কেন্দ্রের মধ্যে ৬৪টির ফল পাওয়া গেছে। এতে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭৭,৫১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহাবুবুল আলম পেয়েছেন ৫২,২৩৬ ভোট।

নওগাঁ-২ (সংসদীয় আসন ৪৭) আসনে ১২৪টি কেন্দ্রের মধ্যে ৪৪টির ফলাফলে বিএনপির শামসুজ্জোহা খান পেয়েছেন ৫১,৮৫৭ ভোট। জামায়াতের এনামুল হক পেয়েছেন ৪৮,১৮৫ ভোট।

নওগাঁ-৩ (সংসদীয় আসন ৪৮) আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৪৯টির ফলাফলে বিএনপির ফজলে হুদা পেয়েছেন ৫৯,৭৩২ ভোট। জামায়াতের মাহফুজুর রহমান পেয়েছেন ৪৩,৩৬৭ ভোট।

নওগাঁ-৪ (সংসদীয় আসন ৪৯) আসনে ১১৭টি কেন্দ্রের মধ্যে ৮৪টির ফলাফলে বিএনপির ইকরামুল বারী টিপু পেয়েছেন ৯৭,৩৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাকিব পেয়েছেন ৬৬,৮৩৫ ভোট।

নওগাঁ-৫ (সংসদীয় আসন ৫০) আসনে ১১৮টি কেন্দ্রের মধ্যে ৪৯টির ফলাফলে বিএনপির জাহিদুল ইসলাম ধলু পেয়েছেন ৫৯,৭৩২ ভোট। জামায়াতের আ স ম সায়েম পেয়েছেন ৪৩,৩৬৭ ভোট।

নওগাঁ-৬ (সংসদীয় আসন ৫১) আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফলে বিএনপির শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৫৩,৪১২ ভোট। জামায়াতের খবিরুল ইসলাম পেয়েছেন ৪৯,৪৪৬ ভোট।


বেসরকারিভাবে বিজয়ী আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জোটপ্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। জেলার গুরুত্বপূর্ণ এই আসন থেকে দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরের প্রাথমিক ফলাফলে দেখা যায়, গরুরগাড়ি প্রতীক নিয়ে আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত তথ্যের ভিত্তিতে এ ফলাফল জানা গেছে।

নির্বাচনের শুরু থেকেই ভোলা-১ আসনে ছিল টানটান উত্তেজনা। প্রথমবারের মতো জয় পাওয়ার আশা করেছিল জামায়াতে ইসলামী। তবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারেনি দলটি।


এবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী

ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ ঘিরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এনসিপি নেতা নাসীরউদ্দিন পাটওয়ারীর অবস্থানের পর সেখানে যান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে আফরোজা আব্বাস ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে যান। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সেখানে যান নাসীরউদ্দিন পাটওয়ারী। প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান।

ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, পাটওয়ারীর অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। সেই জবাব দিতেই আফরোজা আব্বাস সেখানে গেছেন।

আফরোজা আব্বাসের কার্যালয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বাইরে কয়েকশ নেতাকর্মী মিছিল করেন।

জামায়াত ইসলামী জোট মনোনীত প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজ কেন্দ্রের ফলাফলে অনিয়ম করা হচ্ছে।

তিনি দাবি করেন, ‘মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে ১৫ ভোট বেশি পাওয়ার পরও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কয়েকটি কেন্দ্রে তিনবার ভোট গণনা করে বাতিল ভোট যুক্ত করে ফলাফল বদলানোর চেষ্টা করা হচ্ছে।’

শাহিন আহমেদ আরও বলেন, আরও কয়েকটি কেন্দ্রে এজেন্টদের আটকে রাখার খবর পাওয়া গেছে এবং যেখানে তারা এগিয়ে ছিলেন, সেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা বিলম্বিত করা হচ্ছে। এসব অভিযোগ জানাতেই পাটওয়ারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী রাতে বলেন, ‘অফিসিয়ালি এখন কিছু বলতে পারছি না।’


ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) আসনে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডা. খালিদুজ্জামানের চেয়ে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।

বগুড়া-৬ আসনে ১১৬টি কেন্দ্রে তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, সদরের এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন ৪ জন।


সালাহউদ্দিন আহমদ বিজয়ী

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিজয়ী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চকরিয়া ও পেকুয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ঘোষিত ফলাফল বিবরণীতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চকরিয়া-পেকুয়া উপজেলার ১৭৬টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে সালাহউদ্দিন আহমদ ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল ফারুখ (জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।


সবাইকে ঢাকা-৮ আসনে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

ঢাকা-৮ আসনে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাত ১০টা ৪২ মিনিটে দলটির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি যারা এখনো নিজ নিজ ভোটকেন্দ্রে যাননি, তাদের কেন্দ্র পাহারা দিতে এগিয়ে আসার অনুরোধ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সেই স্ট্যাটাসটি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন, 'সবাই ঢাকা-৮ এ আসুন, ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।'


মির্জা ফখরুল বেসরকারিভাবে বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসন থেকে বেসরকারিভাবে ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোটগণনা শেষে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ৬২টি। এই আসনে ধানের শীষ পেয়েছে ৭২ হাজার ৫৪৭ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট।

অপরদিকে ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির জাহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন।


সুনামগঞ্জের পাঁচ আসনেই বিএনপির জয়

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতেই বেসরকারিভাবে জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা। কোনও আসনেই অন্য দল বিএনপির সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তবে অধিকাংশ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে ১৭৭টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট। প্রায় ৭৪ হাজার ৯২৭ ভোটের ব্যবধানে জয়ী হন কামরুল। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন।

সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। ৩৯ হাজার ৯৩২ ভোটের ব্যবধানে জয় পান নাছির উদ্দিন চৌধুরী। ফলাফল তার ফেসবুক আইডি থেকে জানানো হয়। পরাজিত প্রার্থী শিশির মনিরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানান।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন (তালা প্রতীক) পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট। ৫৪ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে জয়ী হন কয়ছর আহমেদ।

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নূরুল ইসলাম নূরুল পেয়েছেন ৯৭ হাজার ৫৫৫ ভোট। জামায়াতের মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ১৮ হাজার ৯১১ ভোট। বেসরকারি ফলাফলে নূরুল ইসলাম নূরুল বিজয়ী হন।

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের কলিম উদ্দিন আহমেদ মিলন মোট ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। দুই উপজেলা—ছাতক ও দোয়ারাবাজার—মিলিয়ে ৫৩ হাজার ৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কলিম উদ্দিন আহমেদ মিলন।


হেরে গেলেন গোলাম পরওয়ার

খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া-গিলাতলা ক্যান্টনমেন্ট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।

অন্যদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট এবং বিজয়ী হয়েছেন। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৭০২।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা-৫ আসন।


নারায়ণগঞ্জ-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ১২৯টি কেন্দ্রের ফলাফলে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।


বড় ব্যবধানে এগিয়ে জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বড় ব্যবধানে এগিয়ে আছেন। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ৯৮টি কেন্দ্রের মধ্যে ১৯টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, তিনি মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬,৪০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৫,৯৫৮ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৬৭৪ জন। রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জানান, ভোটগ্রহণ হয়েছে ৫২ দশমিক ২৪ শতাংশ। রাত ১০টার দিকে তিনি ১৯টি কেন্দ্রের প্রাথমিক ফল ঘোষণা করেন।


ফল পাল্টানোর অভিযোগ তুলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে নাসীরউদ্দিন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের ৬টি কেন্দ্রের ফলাফল পাল্টে‌ দেওয়ার অভিযোগ তুলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন এনসপির প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।


কিশোরগঞ্জ-৪ আসনে বিপুল ব্যবধানে জিতলেন ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এবার ৭৬,৯০৭ ভোটের ব্যবধানের সঙ্গে জিতেছেন। তিনি মোট ১,৩২,৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫,৬৪৬ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৮,৩৫২। এর মধ্যে পুরুষ ভোটার ২,১১,১৮২, নারী ভোটার ১,৯৭,১৬৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।


রাঙামাটিতে বিএনপির দীপেন দেওয়ান নির্বাচিত

সংসদীয় আসন-২৯৯ (রাঙামাটি)-তে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২১৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন এক লাখ ৯৯ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট।

এ ছাড়া ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক ২১ হাজার ৫১৩, জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) দুই হাজার ৮৭৩, মো. জসিম উদ্দিন (হাতপাখা) তিন হাজার ২৫৬, জুঁই চাকমা (কোদাল) এক হাজার ৩৮ এবং মো. আবুল বাশার (ট্রাক) ৪৬৮ ভোট পেয়েছেন।


নেত্রকোনা-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর এই তথ্য জানা গেছে।

কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১ লাখ ২১,০৪২ ভোটে এগিয়ে রয়েছেন। লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০,৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯,৩০৯ ভোট।


কুড়িগ্রাম-২ আসনে ১৩৪ কেন্দ্রে এগিয়ে এনসিপির আতিকুর রহমান

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনের ১৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমান মোজাহিদ। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২২,৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৬,২৭২ ভোট। আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২০৫টি এবং মোট ভোটার রয়েছে ৬ লাখ ৪,৭৩৬ জন।


বিএনপির দুর্গ বগুড়ায় সাতটি আসনেই এগিয়ে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বগুড়ার সাতটি আসনের আংশিক ফলাফলে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন, যার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্যতম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

বগুড়া-৬ (সদর) – ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২৭টি কেন্দ্রের ফলাফলে ৩৭,৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১৭,৪২৮ ভোট। আসনে মোট ভোটকেন্দ্র ১৫০টি।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) – ১২৬টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফলাফলে ধানের শীষ প্রতীকের কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ২৩,৭০৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৯,৪২৪ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ) – ১১৪টি কেন্দ্রের মধ্যে ৫টির ফলাফলে ধানের শীষ প্রতীকের মীর শাহে আলম পেয়েছেন ৫,২৯০ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ২,৮৫০ ভোট।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) – ১১৮টি কেন্দ্রের মধ্যে ৮টির ফলাফলে ধানের শীষ প্রতীকের আবদুল মহিত তালুকদার পেয়েছেন ৮,৩৪২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ৭,৮০০ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) – ১১৪টি কেন্দ্রের মধ্যে ২৬টির ফলাফলে বিএনপির মোশারফ হোসেন পেয়েছেন ৩৩,১৮১ ভোট। জামায়াতে ইসলামের মোস্তফা ফয়সাল পেয়েছেন ২৩,৫৫৯ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) – ১৮৮টি কেন্দ্রের মধ্যে ৫টির ফলাফলে ধানের শীষ প্রতীকের গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৬,৪৬১ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের দবিবুর রহমান পেয়েছেন ৩,৮৯৯ ভোট।

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) – ১৭৩টি কেন্দ্রের মধ্যে ৫৯টির ফলাফলে বিএনপির মোরশেদ মিল্টন পেয়েছেন ৮৭,৫৬৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রব্বানী পেয়েছেন ৩০,৯৭০ ভোট।


বগুড়া-৬ আসনে ২৭ কেন্দ্রে দ্বিগুণ ভোটে এগিয়ে তারেক রহমান

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের ২৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩৮,৪২৮ ভোট। জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১৭,৪২৮ ভোট। আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫০ এবং মোট ভোটার ৪ লাখ ৫৪,০৪৩ জন। ভোট পড়েছে ৭১.১৫ শতাংশ।


চট্টগ্রাম-১১ আসনে ৩১ কেন্দ্রে এগিয়ে আমীর খসরু

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৩১টির ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। এতে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ২১,৮৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ১৫,০৩৩ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৫,২৭৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২,৩৩৩, নারী ভোটার ২ লাখ ৪২,৯৪২ এবং হিজড়া ভোটার ৩ জন।


কুমিল্লা-৪ আসনে ৮৬ কেন্দ্রে এগিয়ে এনসিপির হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১৬টি কেন্দ্রের মধ্যে ৮৬টির ভোটে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ১৫,৪৭২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ৩৭,৮৬৫ ভোট।


ফেনী-৩ আসনে ৭৪ কেন্দ্রে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু

ফেনী-৩ আসনের ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু এগিয়ে রয়েছেন। ৭৪টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৪১,২৩০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক পেয়েছেন ৮৪,৮১২ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮,১৯২। মোট প্রার্থী ৯ জন এবং কেন্দ্রের সংখ্যা ১৬১টি।


৪০ কেন্দ্রের ফলে এগিয়ে আন্দালিব রহমান পার্থ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে গণনা ও ফল ঘোষণা। মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪০টির বেসরকারি প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল জানানো হয়।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ৪০টি কেন্দ্রে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৩ হাজার ১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ২৭০ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা পেয়েছেন ৬ হাজার ৮৫১ ভোট।


লক্ষ্মীপুর-৩ আসনে ৪৮ কেন্দ্রে এগিয়ে বিএনপির এ্যানি

লক্ষ্মীপুর-৩ আসনের ৪৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। এই ৪৮টি কেন্দ্রে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পেয়েছেন ৪৯,৪৬০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের রেজাউল করিম পেয়েছেন ৪১,৭০৭ ভোট।

এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩০টি।


ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ৪১,৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০,৩২৬ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন। আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১২৭টি।


ঠাকুরগাঁও -১: ৯৩ কেন্দ্রে মির্জা ফখরুল ১১৫০৭৭, দেলাওয়ার হোসেন ৬৭৫১৮

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ৯৩টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫১৮ ভোট।


ঢাকা-১৩ আসনে মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে।

এখন পর্যন্ত ৫৮ কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিএনপির ধানের শীষ প্রতীকের ববি হাজ্জাজ পেয়েছেন ৩৩,৭৬৪ ভোট। অপর দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক (রিকশা প্রতীক) পেয়েছেন ৩৩,৪৩৩ ভোট।


জয়ের দ্বারপ্রান্তে সৈয়দ ফয়সল

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিশাল বিজয়ের দ্বারপ্রান্তে ধানের শীষ প্রতীকের কাণ্ডারি, বর্ষীয়াণ বিএনপি নেতা সৈয়দ মো. ফয়সল। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে একে একে প্রকাশ হতে থাকে ওই আসনের বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল। শুরু থেকেই বিজয়ের পথে পা বাড়ান বিএনপির এই অভিজ্ঞ নেতা।

এখন পর্যন্ত প্রকাশিত ওই আসনের ১৮৪টি কেন্দ্রের মধ্যে ১২৫টি আসনের প্রাথমিক ফলাফল অনুসারে ৮০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে সৈয়দ ফয়সল। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১২৫টি কেন্দ্রে সৈয়দ মো. ফয়সল পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৮৪ ভোট। সমপরিমাণ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন পেয়েছেন ৫১ হাজার ৯৪৮ ভোট।


খুলনা-৫ আসনে ৩১ কেন্দ্রে এগিয়ে বিএনপির আলি আসগার

ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা-৫ আসনের ৩১টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২৯,৩৭১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪,৭৩৯ ভোট।

আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১৫০ এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮।


ভোলা-৩ আসনে জয়ের পথে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে সপ্তম বারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১১৯ কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে।

কেন্দ্র থেকে প্রাপ্ত দলীয় এজেন্টদের তথ্য অনুযায়ী হাফিজ উদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে ১১৯ কেন্দ্রে মোট ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুহা. নিজামুল হক নাঈম (ফুলকপি) পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।


কক্সবাজার-১ আসনে এগিয়ে বিএনপির সালাহউদ্দিন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ২০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন চকরিয়া ও পেকুয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এই ২০টি কেন্দ্রে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২৮,০৬৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১২,৫৪১ ভোট।

কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ এবং মোট প্রার্থী ৩ জন। কেন্দ্রের সংখ্যা ১৭৭টি।


পটুয়াখালী–৩ আসনে ৫৯ কেন্দ্রে এগিয়ে নুরুল হক নূর

পটুয়াখালী–৩ আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূর এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৫৭ হাজার ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ৩৪ হাজার ভোট।


বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির

সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, অভিনন্দন জনাব নাসির উদ্দিন চৌধুরী। আপনাকে ফুলেল শুভেচ্ছা।

এই আসনে মোট ১০৯ কেন্দ্রের মধ্যে ১০৫টির ফলাফল ঘোষণা হয়েছে। প্রাপ্ত ফলাফলে প্রায় ৫০ হাজার ভোটে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী এগিয়ে রয়েছেন।


নরসিংদী-৫ আসনে ৪২ কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষের আশরাফ উদ্দিন বকুল

নরসিংদী-৫ আসনের মোট ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪২টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বকুল ৩২ হাজার ৮১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীক পেয়েছে ৬ হাজার ৭৪০ ভোট, রিকশা প্রতীক ৮ হাজার ৮৭০ ভোট, মাইক প্রতীক ৫ হাজার ১৫৩ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ২ হাজার ১৭৫ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।


ঠাকুরগাঁও-১ আসনে ২৬ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ২৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৭০১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৯ হাজার ৩৪২ ভোট।


ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে অর্জন করেছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

বৃহস্পতিবার রাত ৮টার কিছু আগে বেসরকারিভাবে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।


নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

নিজ কেন্দ্রেই হেরে গেলেন জামায়াতের আমির মো. শফিকুর রহমান। রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি পেয়েছেন ৫৬০ ভোট। একই কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। ফলে পাঁচ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী।


১২ কেন্দ্রের ফল শেষে এগিয়ে গেলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনের ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ফল অনুযায়ী, এসব কেন্দ্রে তিনি মোট ৯২৬ ভোটে এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রমের পর বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৭ হাজার ৪২৩ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট।


কুমিল্লা-৪ আসনে ট্রাক প্রতীকের ভোট বর্জন


ভোটগ্রহণ শেষ হওয়ার পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।


বৃহস্পতিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। লাইভে জসিম উদ্দিন অভিযোগ করেন, ভোট চলাকালে বড়শালঘর, ইউসূফপুর, রসুলপুর, সবীল, মাসিকারা ও ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়েছে। তার দাবি, এসব কেন্দ্রে ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই, এজেন্টদের বের করে দেওয়া এবং সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।


চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৬


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় চারজন সমর্থক ও দুজন পোলিং এজেন্ট আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।


কুমিল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে শুরু করেন।


ভোটগ্রহণ সম্পন্ন, গণনা শুরু


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, দেশের ৪২,৬৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটও যথাযথভাবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। দেশে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৬ লাখ ৪৮ হাজার জন। ভোটগ্রহণের সময় কিছু কেন্দ্রে ছোটখাটো বিশৃঙ্খলা এবং সংঘর্ষের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি।


ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার


নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগণনা ও ফল ঘোষণার আগে রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ ওঠায় প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে । সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনুল আবেদীন অভিযোগ পাওয়ার পর কার্যত ব্যবস্থা নেন।


চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৬


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় চারজন সমর্থক ও দুজন পোলিং এজেন্ট আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।


১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল


১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য জানান।


চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৬


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় চারজন সমর্থক ও দুজন পোলিং এজেন্ট আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।


শ্রীপুরে ভোট দিতে গিয়ে জানলেন দেওয়া হয়ে গেছে, ৩ জন প্রত্যাহার


গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের অংশ) আসনের একটি ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী ভোটার জানেন যে তার ভোট ইতোমধ্যেই প্রদান করা হয়ে গেছে। এ ঘটনায় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে। দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।



দীর্ঘ ৫৬ বছর পর ভোটকেন্দ্রে এলেন রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা


দীর্ঘ ৫৬ বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন নারীরা। স্থানীয়ভাবে নারীদের ভোটকেন্দ্রে না যাওয়ার অলিখিত নিষেধাজ্ঞা থাকলেও এবার সেই প্রথা ভেঙে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে নারীদের উপচে পড়া উপস্থিতি দেখা যায়। এই বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


সিলেটে সাড়ে ৬ ঘন্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ: রিটার্নিং কর্মকর্তা


সিলেটে দুপুর ২ টা পর্যন্ত মোট ৬টি আসনে ভোটগ্রহণে সাড়ে ৬ ঘন্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, দুপুর পর্যন্ত সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ কোনো অভিযোগ করেনি।


পঞ্চগড়ে জাল ব্যালটসহ যুবশক্তির নেতা আটক, ৩ বছরের কারাদণ্ড


পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনের আটোয়ারী পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে জাল ব্যালট পেপারসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতা সুকুমার দাস বাবুকে আটক করা হয়েছে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।


দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল



ফলাফল যা-ই হোক, মেনে নেব: ইশরাক হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ভোটের ফলাফল যেটাই হোক তা মেনে নেব। বৃহস্পতিবার দুপুরে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। ইশরাক বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক।

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে নগদ টাকাসহ জামায়াত সভাপতি আটক
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের সামনে থেকে পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি শরীফকে নগদ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শরীফ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। বৃহস্পতিবার সকালে ভোট শুরু হওয়ার পর শহরের হাসপাতাল রোডের রিজিয়া খাতুন গার্লস একাডেমি স্কুল ভোটকেন্দ্রে বিএনপির সমর্থকদের হাতে জামায়াতের নারীসহ দুই সমর্থক আটক হয়।

নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবি তারেক রহমানের
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন। ভোট প্রদান ও কয়েকটি কেন্দ্র পরিদর্শনের পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশানে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ দাবি জানান। তারেক বলেন, ভোটাররা যেন তাদের দেওয়া ভোটের ফল দ্রুত জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি সতর্ক করেন, ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

অভিনেতা তিনু করিম মারা গেছেন
ছোট পর্দার অভিনেতা তিনু করিম আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালে তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি স্ত্রী ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। হুমায়রা নওশিন জানান, তিনু করিম সম্পূর্ণ সুস্থ ছিলেন। তিন দিন আগে তারা গ্রামের বাড়ি বরিশালে যান। সবকিছু স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।

বিএনপির বিজয় সুনিশ্চিত: মাহদী আমিন
দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘ভোটাররা যেভাবে কেন্দ্রে এসে তাদের অধিকার প্রতিষ্ঠা করছেন, তাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ধানের শীষের জয় সুনিশ্চিত হতে চলেছে। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ততা দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন।

হান্নান মাসউদের ছোট ভাইয়ের মৃত্যুর দাবিটি গুজব
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের ছোট ভাই নিহত হয়েছেন—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বুধবার রাতে। তবে বিষয়টি গুজব বলে জানিয়েছে স্বাধীন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। হাতিয়া উপজেলা প্রশাসনও বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘প্রিয় হাতিয়াবাসী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ সাহেবের ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সুস্থ আছেন।’

বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষে ১৯ জন আহত, পৃথক অভিযানে অস্ত্রসহ আটক ১
বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকা উত্তেজনাকর পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সংঘর্ষের ঘটনা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা গ্রামে ঘটে। স্থানীয় নেতা-কর্মীদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে জামায়াতের সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ ১৫ জন আহত হয়েছেন। বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ ৪ জনও আহত হয়েছেন।

হাতিয়ায় দায়িত্ব পালনকালে সাংবাদিককে কুপিয়ে জখম
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায়। এই সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন। স্থানীয়দের তথ্যমতে, সাংবাদিক মিরাজ উদ্দিন সংবাদ সংগ্রহের জন্য গামছাখালী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত হঠাৎ করে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে এলোপাথাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। সাকিবও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

কন্ট্রোল রুম থেকে সারাদেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে সারাদেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে তিনি দেশের বিভিন্ন এলাকার ভোটগ্রহণের চিত্র মনিটর করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন। সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে সেই ফলাফল মেনে নেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা আব্বাস বলেন, “এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে। বড় ধরনের কোনো বিঘ্ন ঘটার খবর আমরা পাইনি।”

বগুড়ার ৭ আসনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ
বগুড়ার সাতটি সংসদীয় আসনে দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সকালের দিকে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পায়।

ইতিহাসে সবচেয়ে আনন্দঘন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিষয়টি দলটির ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

নওগাঁর ৬টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১.৯৩ শতাংশ
নওগাঁর ছয়টি আসনে ভোটগ্রহণ শুরুর সাড়ে চার ঘণ্টায় গড়ে ৩১ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নওগাঁ-১ আসনে ৩৩ শতাংশ, নওগাঁ-২ আসনে ৩৭ দশমিক ৫৬ শতাংশ, নওগাঁ-৩ আসনে ৩২ দশমিক ২৫ শতাংশ, নওগাঁ-৪ আসনে ৩৭ শতাংশ, নওগাঁ-৫ আসনে ২৩ শতাংশ এবং নওগাঁ-৬ আসনে ২৮ দশমিক ৮০ শতাংশ ভোট পড়েছে। এ হিসাবে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত নয়।

কুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করতে গিয়ে যুবক আটক, ৩ বছরের কারাদণ্ড
কুষ্টিয়া-২ (মিরপুর) আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালানোর চেষ্টা করার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রাজশাহীতে ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৪%
রাজশাহীর বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার অধিকাংশ কেন্দ্রে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গড়ে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শারমিন সুলতানা জানান, তার কেন্দ্রে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে। একই কেন্দ্রের আরেক তথ্য অনুযায়ী ভোটের হার ৪৩ দশমিক ১২ শতাংশ। জেলার ১৫টি কেন্দ্র ঘুরে প্রায় একই ধরনের তথ্য পাওয়া গেছে।

নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে ফলাফল প্রকাশ করা হবে। শুধু গতকাল নয়, গত ছয় মাস ধরেই গুজব শুনছি যে ভোট হবে না—এটা-সেটা। কিন্তু আপনারা দেখছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।


দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বেলা ১২টা পর্যন্ত ৩২ হাজার কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, “দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনার কথা জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রের ভোট স্থগিত হয়নি। সব কেন্দ্রেই ভোটগ্রহণ চলমান রয়েছে। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই।” তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বগুড়ার ৭ আসনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ
বগুড়ার সাতটি সংসদীয় আসনে দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সকালের দিকে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পায়।

নওগাঁর ৬টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১.৯৩ শতাংশ
নওগাঁর ছয়টি আসনে ভোটগ্রহণ শুরুর সাড়ে চার ঘণ্টায় গড়ে ৩১ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নওগাঁ-১ আসনে ৩৩ শতাংশ, নওগাঁ-২ আসনে ৩৭ দশমিক ৫৬ শতাংশ, নওগাঁ-৩ আসনে ৩২ দশমিক ২৫ শতাংশ, নওগাঁ-৪ আসনে ৩৭ শতাংশ, নওগাঁ-৫ আসনে ২৩ শতাংশ এবং নওগাঁ-৬ আসনে ২৮ দশমিক ৮০ শতাংশ ভোট পড়েছে। এ হিসাবে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত নয়।

রাজশাহীতে ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৪%
রাজশাহীর বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার অধিকাংশ কেন্দ্রে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গড়ে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শারমিন সুলতানা জানান, তার কেন্দ্রে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে। একই কেন্দ্রের আরেক তথ্য অনুযায়ী ভোটের হার ৪৩ দশমিক ১২ শতাংশ। জেলার ১৫টি কেন্দ্র ঘুরে প্রায় একই ধরনের তথ্য পাওয়া গেছে।

কুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করতে গিয়ে যুবক আটক, ৩ বছরের কারাদণ্ড
কুষ্টিয়া-২ (মিরপুর) আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালানোর চেষ্টা করার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে ফলাফল প্রকাশ করা হবে। শুধু গতকাল নয়, গত ছয় মাস ধরেই গুজব শুনছি যে ভোট হবে না—এটা-সেটা। কিন্তু আপনারা দেখছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।

তিনি আরও বলেন, মেজর যে প্রতিদ্বন্দ্বী দল, টিভির স্ক্রলে দেখলাম তারা উভয়েই বলছে ফলাফল যাই হোক মেনে নেবেন। তাই আর কোনো সমস্যা হবে না।

মেহেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৯
ভোটের দিন মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা এবং গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

গাংনী উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হামলার অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

১৭ বছর পর ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর
দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর পর ভোট দিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ভোট দিতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আল্লাহর প্রতি শুকরিয়া জানান।

বৃহস্পতিবার সকালে নেত্রকোনার মদন উপজেলার মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন। নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সপরিবারে ভোট প্রদান করেন তিনি। পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজন প্রথমবারের মতো ভোট দিয়েছেন বলেও জানান বাবর।

ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোট দিতে ও নির্বাচনে অংশ নিতে পারা আমার জন্য বড় নিয়ামত। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে পেরে আনন্দিত। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এবং সারা দেশেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক
চুয়াডাঙ্গা পৌর এলাকার রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শরীফ হাসানকে (৫৫) নগদ টাকাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক শরীফ হাসানের কাছ থেকে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিলেন তামিম, বললেন ‘ভোট ভালোই হচ্ছে’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ৩৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিয়েছেন। শান্ত ও নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম–৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন তামিম। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই তারকা ক্রিকেটার।


তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি। ভোটকেন্দ্রে প্রবেশের সময় তার সঙ্গে সেনাবাহিনীর প্রটোকল ছিল। ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, পরিবেশ সুস্থ রয়েছে এবং সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে প্রত্যাশা করছি।

শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২
শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং অভিযুক্ত দুজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যালট বাতিল করা হবে বলেও তিনি জানান।

জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, আশুগঞ্জ উপজেলার আটটি ভোটকেন্দ্রে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ আল হাবিবের সমর্থকরা জোরপূর্বক ব্যালটে সিল মারার পাঁয়তারা করেছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, বিষয়টি জানিয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসক (ডিসি)সহ সংশ্লিষ্টদের কাছে আটটি কেন্দ্রের তালিকা পাঠানো হয়েছে। তিনি আরও দাবি করেন, তার নেতাকর্মীরা প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন।

মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ থাকে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরপর ১০ থেকে ১২টি হাতবোমা বিস্ফোরিত হয়।

ঘটনার পর কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. তিতুমীর জানান, বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য ভোট বন্ধ ছিল, তবে বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা ভোট দিচ্ছেন।

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার পোলিং অফিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনা সদর আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে বিএনপি নেতা মহিবুজ্জামান কচি মারা গেছেন। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিএনপি অভিযোগ করেছে, কেন্দ্রে জামায়াতের প্রচারণার সময় মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেওয়া হয়, যার ফলে তিনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান এবং মৃত্যু ঘটে।

তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান দাবি করেছেন, ঘটনা কেন্দ্রের বাইরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটে; কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসারও বলেন, এটি কেন্দ্রের ভেতরের বিষয় নয়। সদর থানা পুলিশ বলেন, দুপক্ষের উত্তেজনা দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩
গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছেন। বিস্ফোরণে ভোটকেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতরা হলেন—ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং এক ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামে এক শিশু।

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন। বিকট শব্দে উপস্থিত ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন নাসিরউদ্দিন পাটওয়ারী
ঢাকা-৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে যান। মির্জা আব্বাস এ কেন্দ্রেই তার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।


নারী পোলিং এজেন্টদের হেনস্তার অভিযোগ তাসনিম জারার
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বিভিন্ন ভোটকেন্দ্রে তাঁর নারী পোলিং এজেন্টদের হেনস্তা ও বাধা দেওয়ার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ তুলে ধরেন।


তাসনিম জারা জানান, বিভিন্ন কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। নানা অজুহাতে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, “বিশেষ করে আমাদের নারী এজেন্টদের সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের একমাত্র প্রত্যাশা—সবাই যেন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে নিজের ভোট প্রদান করতে পারেন।”

রাজশাহী-৫: দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ
রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রে আসার পর ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে।

সিলেটে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, তিন প্রার্থী ছাড়া অন্যদের এজেন্ট নেই
সিলেটে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের ভোটগ্রহণ চলছে। নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিত দেখা গেছে। সকাল ভোটগ্রহণ শুরুর সময় হাতে গোনা ভোটার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়ছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সিলেট-১ আসনের আওতাধীন নগরীর ৭টি কেন্দ্র ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে।

প্রতিটি কেন্দ্রে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীর এজেন্ট উপস্থিত থাকলেও অন্য প্রার্থীদের কোন এজেন্ট দেখা যায়নি। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন, সময়মত প্রার্থীদের এজেন্ট না আসায় কোথাও কোথাও ভোট গ্রহণ শুরু করতে দেরি হয়েছে। পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে। নগরীতে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

ভোট দিয়ে সবাইকে 'ঈদ মোবারক' জানালেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

আজ সকাল ১০টা ২৫ মিনিটে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান।


ভোট দেওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা দিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’

গোপালগঞ্জে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম
সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে তুলনামূলক কম ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে সকাল পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।

সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই গোপালগঞ্জে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে— এমন আশঙ্কা ছিল। সকাল ৯টা পর্যন্ত অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদের উপস্থিতিও দেখা যায়নি। গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার প্রায় তিন লাখ। আর গোপালগঞ্জ-১, ২ ও ৩—এই তিনটি আসনে মিলিয়ে মোট ভোটার প্রায় ১০ লাখ। জেলা হিসেবে গোপালগঞ্জ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি
বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে, সেটি গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্র থেকে ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, গতকাল আমি দেশের অনেক জেলা প্রশাসক, এসপিদের সঙ্গে কথা বলেছি। তাদের আমি বলেছি, কারো পক্ষে কাজ করতে পারবেন না। অবশ্যই নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শুধু নিজে নিরপেক্ষ থাকলেই হবে না, আপনার আশেপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন, তিনি এটার সাক্ষী দিতে পারবেন।

তিনি আরও বলেন, আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তিলগ্নে একটা অবদান রাখতে হবে। আমি সেই চেষ্টা করছি।

ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে এমন একটি দিনের অপেক্ষায় ছিল। গত ১৬ বছর দেশের মানুষ ভোটের আনন্দ থেকে বঞ্চিত ছিল। জনগণের মুক্তির সংগ্রাম এবার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ পেয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটার তালিকায় গরমিলের অভিযোগ করলেন ববি হাজ্জাজ
বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গরমিল রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। তিনি দাবি করেন, এ কারণে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন।


বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে প্রাপ্ত ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতার মিল পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত তালিকার সঙ্গেও অমিল দেখা যাচ্ছে। এতে ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি জানান, এর আগে সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই এক বা একাধিক ক্ষেত্রে এমন অসঙ্গতি পাওয়া গেছে। এক কেন্দ্রে দীর্ঘ সময় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে নাম, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে পুনরায় খুঁজে বের করার পর ভোটারের নাম পাওয়া গেছে। তবে অনেক ভোটার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেছেন বলেও দাবি করেন তিনি।

সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন সেনা প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে উল্লেখ করব সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসীকে অনুরোধ করেছেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ২৫ মিনিটে উত্তরার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোট প্রদান করেন তিনি।

ভোট দেয়া শেষে সেনাপ্রধান বলেন, ‘সকল ভোটারকে আমি অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবো।’

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
নির্বাচনে বাধা সৃষ্টি বা কারচুপির কোনো সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ভোট কারচুপি কিংবা টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ইসি সানাউল্লাহ। ভোট প্রদান শেষে কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ইসি জানান, সকাল থেকে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি উৎসাহব্যঞ্জক। তিনি যে কেন্দ্র পরিদর্শন করেছেন, সেখানে প্রথম ঘণ্টায় প্রায় ১৫০ জন ভোটার ভোট দিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটদানে বাধা দেওয়ার কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আসেনি। সারাদেশ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।

বগুড়ায় কেন্দ্রে ভিড় নারীদের, যাচ্ছেন না আওয়ামী লীগ সমর্থকরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বগুড়ায় সকাল থেকেই নারীদের অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারের সংখ্যাও বাড়ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বগুড়ার সাতটি সংসদীয় আসনে ৯৮৩টি কেন্দ্রে এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৮২ জন।

কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, ভোটাধিকার প্রয়োগ করতে এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। কেউ বাধা বা চাপ সৃষ্টি করছে না। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী আসনের অন্তত ২০জন আওয়ামী লীগের সমর্থক জানান, ব্যালটে নৌকা প্রতীক না থাকায় তারা ভোট দেবেন না। দেশের বড় রাজনৈতিক দলকে ( আওয়ামী লীগ) বাহিরে রেখে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।

ভোট দিয়েছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।


ভোট দিতে যাওয়ার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। কেন্দ্রটি কড়া নিরাপত্তার মধ্যে ছিল, এবং সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠন করলে তিনি দলের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানের ভোটকেন্দ্রে উপস্থিতি শুধু দলের নেতাকর্মীদের জন্য নয়, আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদেরও বিশেষ নজরের কেন্দ্রবিন্দু ছিল।

তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর তিনি ২৫ নভেম্বর দেশে ফিরে আসেন এবং ২৭ নভেম্বর ভোটার হন।

ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন।

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, প্রতিটি ব্যালট গণনা করা হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনার কাজ শেষ হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

গণভোটের কারণে ভোট গণনায় তিন থেকে পাঁচ দিন সময় লাগবে—এমন প্রচারণার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, 'ভোট গণনা শেষ করতে পাঁচ দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। আমরা ভোট গণনা শুক্রবার সকাল ১০টায় শেষ করব। আমাদের প্রতিটি ব্যালট গুনতে হবে, এই সময়টুকু দিতে হবে। সব আসনে ভোটার কিন্তু সমান নয়। তাছাড়া ভোট দ্রুত গণনা করে কর্মকর্তারাও বাড়ি যেতে চান, তাই কেউ ব্যালট নিয়ে বসে থাকবে না।'

অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ইইউ পর্যবেক্ষক দলের
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জানা গেছে, ভোটগ্রহণ শুরুর প্রায় আধা ঘণ্টা আগেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রে উপস্থিত হয়। তারা পুরো নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ভোট শুরুর আগে নিয়ম অনুযায়ী প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা পর্যবেক্ষকদের সামনে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো উল্টে-পাল্টে প্রদর্শন করেন এবং এরপর সেগুলো সিলগালা করে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করেন। নির্ধারিত সময়েই কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করে ইভার্স ইজাবস বলেন,“এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা নিজের চোখে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া দেখেছি। আমাদের প্রত্যাশা—কেবল রাজধানী নয়, বরং সারা দেশেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”

পরিবর্তনের আশায় ভোট দিলাম: সারজিস
পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আটোয়ারী উপজেলার বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। পরিবর্তনের প্রত্যাশা থেকেই তিনি ভোট দিয়েছেন বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের মতামতের প্রতি সবাই আস্থা রাখবে। ভোটগ্রহণে দায়িত্ব পালনকারীদের কাছ থেকে পেশাদার আচরণ প্রত্যাশা করেন তিনি।

পরিবেশ এখন পর্যন্ত সুন্দর ও স্বাভাবিক: ভোট প্রদান শেষে সালাহউদ্দিন আহমদ
কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন সালাহউদ্দিন আহমদ। চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি নিজের ভোট প্রদান করেন।

এ সময় তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরাও একই কেন্দ্রে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন বর্জন করলেন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

শেখ আব্দুর রহমান জিকো বলেন, শুরু থেকেই আমি নির্বাচনি প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হই। আমার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

মিরপুরে ভোট দিলেন জামায়াতের আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কে অবস্থিত মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান নির্বাচন ঘিরে ভোটারদের অংশগ্রহণ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ঢাকা-১৩ আসনে ভোট দিলেন মামুনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুরের সাত মসজিদ সড়কে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন মামুনুল হক।


জামায়াত সমর্থিত জোটের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।

বাড্ডায় ভোট দিলেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডায় একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে তিনি ভোট প্রদান করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের প্রতিক্রিয়া জানান।


ভোট দিয়ে নাহিদ ইসলাম প্রশাসন, মিডিয়া ও সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য । তিনি বলেন, আমাদের এত আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ সব মিথ্যা হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। আমরা আশা করব তারা যেন নিরপেক্ষ আচরণ করে। তাহলে প্রশাসনও নিরপেক্ষ আচরণ করবে।

নাহিদ ইসলাম বলেন, আজ ১২ ফেব্রুয়ারি, বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। আমি এই এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আমার ভোট দিলাম। আমার জীবনের প্রথম ভোটটি নির্বিঘ্নেই দিলাম। আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসুন। আপনারা দলে দলে সবাই ভোটকেন্দ্রে আসুন। আজ বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার দিন। ১৭ বছর এই সুযোগ মানুষের ছিল না। আমাদের আজ সেই সুযোগ এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেবার, গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার। এবং ১১ দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি আরো বলেন, আমরা গতকাল রাতে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত খবর দেখেছি। রাতে দলের পক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কথা হয়েছে। অনেকগুলো জায়গায় আমাদের ক্যাম্পে হামলা হয়েছে। এসব প্রতিকূলতা কিন্তু আছে। আমরা এসব প্রতিকূলতায় মনোযোগ দিচ্ছি না। আমরা ভোটারদের বলব, আপনারা ভোট দিতে আসুন। আমরা মনে করি, মানুষ ব্যালটেই তাদের রায় দিবে।

জামায়াতের ইউনিয়ন আমির হওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি
মাগুরা-২ আসনের অধীন শালিখা উপজেলার আড়পাড়া সদর আলিম মাদ্রাসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। হুমায়ুন কবির শালিখা উপজেলার শাতখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। তিনি বাউলিয়া নিরোদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষার শিক্ষক। তাঁর বাড়ি শালিখা উপজেলার কাটলি মধ্যপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের রাজব আলী সরদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএসবি (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাইয়ের সময় হুমায়ুন কবিরের দলীয় পদ ও সংশ্লিষ্টতার তথ্য সামনে আসে। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে—এমন আশঙ্কায় কেন্দ্র নম্বর ৪৮, আড়পাড়া সদর আলিম মাদ্রাসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বনি আমিন বলেন, শুরুতে তার দলীয় পদ সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল না। যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকলেও বিষয়টি আগে নজরে আসেনি। তথ্য নিশ্চিত হওয়ার পরই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, হুমায়ুন কবিরের পরিবর্তে শালিখা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজশাহীতে ভোটগ্রহণ শুরু
রাজশাহী বিভাগীয় মহিলা কমপ্লেক্সে সকালে সাড়ে ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টা ৪০ মিনিটের দিকে প্রিজাইডিং অফিসার মোঃ সুমন হক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তিনি আরো জানান, এই পর্যন্ত ১০ টি ভোট পড়েছে।


এদিকে, পবা-মোহনপুরে শান্তিপূর্ণ ভাবে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে ভোট।

নিজ এলাকায় ভোট দিয়েছেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।



ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সকলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।’

জানা গেছে, ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া, ফকিরপাড়া এবং কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকা নিয়ে গঠিত এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন। পুরুষ ও নারী ভোটারদের জন্য এ কেন্দ্রে মোট ১০টি বুথের ব্যবস্থা রাখা হয়েছে।


সকাল থেকে ভোটকেন্দ্রে লাইনে ভোটারেরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে।  রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভোটারেরা লাইনে দাঁড়িয়েছেন ভোট দিতে। তবে, সকালের প্রথম ভাগে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম।

কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এর আগে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়। কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রার্থীরা প্রতিনিধিরা উপস্থিত হয়ে এসব প্রস্তুতি গ্রহণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ