ধানমণ্ডিতে নারী পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা
দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশি নারী পর্বতারোহী শায়লা বিথী।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর ওভারব্রিজ পার হওয়ার সময় তার ওপর হামলা হয়।
শায়লা বিথী জানান, ওভারব্রিজে ওঠার পর পেছন থেকে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বেধড়ক মারধর করা হলে তার শরীরে মারাত্মক জখম হয়।
তিনি বলেন, দুপুর দু্ইটার দিকে প্রকাশ্য দিবালোকে হামলা চালানো হয়েছিল এবং পুরো ঘটনাটি অবশ্যই সিসিটিভিতে ধরা পড়েছে। ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা নয়।
পরে মোহাম্মদপুর থানায় অভিযোগ করতে যান শায়লা বিথী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে