Views Bangladesh Logo

আইএলও’র গভর্নিং বডির সভায় যোগ দিতে ঢাকা ছাড়লেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভার একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনও জেনেভায় অংশগ্রহণ করবেন।

শুক্রবার (২৬ মার্চ) সকালে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হন মন্ত্রী। ইস্তানবুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জেনেভায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মূল অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আইএলও’র উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নের পদক্ষেপগুলো তুলে ধরা হবে। প্রতিনিধিদল ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ