Views Bangladesh Logo

ত্রিদেশীয় ফুটবল সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ কিরগিজস্তানের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য একটি ত্রিদেশীয় ফুটবল সিরিজে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ইউনিয়ন।

রোববার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, কিরগিজস্তানের কাছ থেকে অনানুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে দুই দেশের ফুটবল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে এবং সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে অংশগ্রহণের বিষয়ে পারস্পরিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বাফুফে সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের জন্য চারটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে। এর মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানের মাটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পও আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে ২০২১ সালেও কিরগিজস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। ওই আসরে ফিলিস্তিনের কাছে ২-০ এবং স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে পরাজিত হয় জাতীয় দল।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। সেই টুর্নামেন্টের প্রস্তুতি আরও জোরদার করতেই আন্তর্জাতিক ম্যাচ খেলার উদ্যোগ নিয়েছে বাফুফে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ