Views Bangladesh Logo

শিশুদের পার্ক করা গাড়িতে একা রেখে গেলে কারাদণ্ড-জরিমানা হবে কুয়েতে!

 VB  Desk

ভিবি ডেস্ক

কুয়েতে ১০ বছরের কম বয়সী শিশুদের পার্ক করা যানবাহনে অযৌক্তিকভাবে একা রেখে গেলে শিশুর অভিভাবক বা গাড়ির মালিক-চালকের ছয়মাস পর্যন্ত কারাদণ্ড হবে। জরিমানা করা হবে ৫০০ কুয়েতি দিনারও।

এ বিষয়ক নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন দেশটির ‘ইউনিফাইড গাল্ফ ট্রাফিক সপ্তাহ’ কমিটির প্রধান ব্রিগেডিয়ার মোহাম্মদ আল সুবহান। তিনি জানিয়েছেন, ১০ বছরের কম বয়সী শিশুকে পার্ক করা গাড়িতে একা রেখে যাওয়া এখন ট্রাফিক আইন লঙ্ঘন হিসাবে বিবেচিত। শিশু সুরক্ষা আইন অনুসারে শিশুর ক্ষতি হলে চালককে দায়ী করা হবে।

তিনি জানান, এই অপরাধের শাস্তি ছয়মাস পর্যন্ত কারাদণ্ড ও ৫০০ দিনার জরিমানা বা দুটিই হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, ১০ বছরের কম বয়সী শিশুদের অবশ্যই পেছনের সিটে বসাতে হবে এবং সঠিকভাবে সুরক্ষিত রাখতে হবে।

যদিও ট্রাফিক কর্মকর্তারা সরাসরি এই ধরনের আইন লঙ্ঘন শনাক্ত করতে পারে, এআই ক্যামেরাও এখন সিটবেল্ট লঙ্ঘন সনাক্ত করতে সক্ষম।

সমস্ত অপরাধ ইলেকট্রনিকভাবে চিহ্নিত করে ‘সাহেল’ অ্যাপের মাধ্যমে লঙ্ঘনকারীদের কাছে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ