Views Bangladesh Logo

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী কড়াইলের বউবাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, কড়াইল বস্তির বউবাজার এলাকায় একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৭টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশান লেকের পাশে এ অগ্নিকাণ্ড ঘটেছে। ওই এলাকায় রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়িগুলো ঢুকতে অসুবিধা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ