Views Bangladesh Logo

ব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এ কারণে সরকারি সব ধরনের দায়িত্ব পালন থেকে তিনি বিরত থাকবেন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বাকিংহাম প্যালেস।

বিবিসির প্রতিবেদনে ৭৫ বছর বয়সী এই রাজার ক্যানসারের ধরন প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রোস্টেট ক্যানসার নয়। কিন্তু প্রোস্টেট বেড়ে যাওয়ায় সম্প্রতি চিকিৎসা নেওয়ার সময় তার ক্যানসার ধরা পড়ে।

বাকিংহাম প্যালেস আরও জানায়, রাজা ‘তাঁর চিকিৎসার বিষয়ে সম্পূর্ণ ইতিবাচক রয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব জনসম্পৃক্ততা মূলক কর্মকাণ্ডে ফিরে আসার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।’

রাজা তাঁর দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে ক্যানসার ধরা পড়ার বিষয়টি ব্যক্তিগতভাবে জানিয়েছেন বলে জানা গেছে। প্রিন্স উইলিয়াম বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও প্যালেস সূত্র জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ