Views Bangladesh Logo

ঢাকা থেকে অপহৃত শিশুকে পিরোজপুরে উদ্ধার

ঢাকার সোয়ারীঘাটে অপহৃত আট বছরের শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‍্যাব।

অপহরণের পাঁচ দিন পর শনিবার (৫ অক্টোবর) ঢাকার র‍্যাব-২ ও বরিশালের র‍্যাব-৮ এর যৌথ অভিযানে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৮ এর সহকারী পরিচালক অমিত হাসান জানান, অপহরণে অভিযুক্ত হৃদয়ের (৩০) সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় শিশুটির মায়ের। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে সোয়ারীঘাটে হৃদয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় প্রথম শ্রেণির শিক্ষার্থী তুষার তার মায়ের সঙ্গে ছিল। চিপস কিনে দেয়ার কথা বলে শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায় হৃদয়। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির মা ঢাকার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা এবং ছেলেকে উদ্ধারে র‍্যাব ২- এর কাছে লিখিত আবেদন করেন।

তিনি জানান, অপহৃত শিশুটির অবস্থান শনাক্ত করে প্রত্যন্ত গ্রামে তার সন্ধান পাওয়া যায়। তবে অপহরণকারী যুবক হৃদয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ