Views Bangladesh Logo

সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের নাম মৌমিতা হালদার (২৬)।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার এসআই দেবব্রত বিশ্বাস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মৌমিতা হালদার রিকশাযোগে জেলা পরিষদ এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় তার বাবা সামান্য আহত হলেও মৌমিতার অবস্থা গুরুতর ছিল।

মৌমিতা হালদার খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম। শোকবার্তায় তিনি মৌমিতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ