Views Bangladesh Logo

পার্থ টেস্টে বার্তা বহন করা জুতা পরছেন না খাজা

 VB  Desk

ভিবি ডেস্ক

গামীকাল বৃহস্পতিবার থেকে পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান মধ্যকার প্রথম টেস্ট। তবে এ টেস্টে আইসিসির নিয়মের কারণে গাজায় ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশেষ এক বার্তা বহন করা জুতা পরছেন না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার উসমান খাজা। এ বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট দিয়েছিলেন আবেগপ্রবণ খাজা। সেই পোস্টে লাল-সবুজ অক্ষরে জুতায় লেখা ছিল, ‘প্রতিটি জীবনই সমান মূল্যবান’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার।’

এ প্রসঙ্গে উসমান খাজা বলেছেন, আমার জুতার গায়ে যা লিখেছি তা রাজনৈতিক নয়।

তিনি আরও বলেন, “আমি পক্ষ নিচ্ছি না। আমার কাছে মানুষের জীবন সমান। একজন ইহুদির জীবন একজন মুসলিম ও একজন হিন্দু জীবনের সমান। আমি শুধুমাত্র তাদের জন্য কথা বলছি, যাদের ভয়েস নেই। এই মতপ্রকাশের অধিকারের জন্য আমি লড়াই চালিয়ে যাব।”

এই ব্যাটার বলেন, “আইসিসি আমাকে বলেছে যে, আমি মাঠে আমার জুতা পরতে পারব না কারণ তারা মনে করে এটি তাদের নির্দেশনার অধীনে একটি রাজনৈতিক বক্তব্য। আমি এটা বিশ্বাস করি না। এটি একটি মানবিক আবেদন। আমি তাদের দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তকে সম্মান করব। তবে আমি আইসিসির সাথে লড়াই করব এবং অনুমোদন পেতে চাই।“

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ