Views Bangladesh Logo

দিল্লিতে খালিলুর–জয়শঙ্কর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জয়শঙ্কর জানান, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

উভয় পক্ষই পারস্পরিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ রাখার বিষয়ে একমত হয়েছেন।

দিল্লি সফরকালে ড. খালিলুর রহমান ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গয়াল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এসব বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

ড. খালিলুর রহমান মঙ্গলবার তিন দিনের সফরে দিল্লিতে পৌঁছান। সফর শেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তার মরিশাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ