Views Bangladesh Logo

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকার, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের অভিবাসন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়েছে, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারমূলক বিষয়গুলো সম্পর্কে জানতে চান সারাহ কুক।

রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে এই জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

বহুপাক্ষিক বিষয়গুলোর পাশাপাশি মানবিক ও অভিবাসন সহযোগিতায় ঢাকা ও লন্ডনের অব্যাহত যোগাযোগের বিষয়টিও বৈঠকে প্রতিফলিত হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ