Views Bangladesh Logo

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

চার দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে আবার বসল বাংলাদেশ। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

গত ২ জুন অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ পরিষদের নতুন অধিবেশন শুরু হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি শপথ নেন এবং ৮১তম অধিবেশন নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন। এরপর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তিনি।

আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক, যেখানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাবেক পেশাদার কূটনীতিক খলিলুর রহমান তাঁর কর্মজীবনের বড় অংশ কাটিয়েছেন জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘের বিভিন্ন সংস্থায়। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। এরপর প্রায় ২৫ বছর নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘের একাধিক প্রকাশনার প্রধান লেখক হিসেবেও কাজ করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ