ডিসেম্বরে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরেই লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কোনো একদিন তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।
দলটির এক সিনিয়র নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে বুধবার দুপুরে গুলশানের বাসভবন থেকে বারিধারার মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া।
২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে ভুগছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে