Views Bangladesh Logo

এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার দেশে ফেরার সময় এখনো চূড়ান্ত হয়নি। সময় চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।

তবে শুক্রবার গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম জানিয়েছিলেন, চার মাস পরে আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরছেন চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেন, ‘আমরা যতদূর জানি যে, ওনার সঙ্গে দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।’

সে সময় তিনি জানান, বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। '৪ মে খালেদা জিয়া রওনা হলে ইনশাআল্লাহ পরদিন সকালে দেশে এসে পৌঁছাবেন।










মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ