লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া
লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে তাকে।
বুধবার (৮ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিমানবন্দর থেকে ড্রাইভ করে খালেদা জিয়াকে হাসপাতালে নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
বুধবার বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে তিনি সরাসরি হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা দেরিতে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনে পৌঁছায়। হিথ্রো বিমানবন্দরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান তাকে স্বাগত জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে