Views Bangladesh Logo

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজ বাসায় ফিরে যাবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন। এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, বাত এবং ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ