স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়া। মরণোত্তর এই স্বীকৃতি দেওয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মন্ত্রিসভায় ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে