২৯ ডিসেম্বর লন্ডন যাত্রা করবেন খালেদা জিয়া
শারীরিকভাবে নতুন কোনো সমস্যা দেখা না হলে আগামী ২৯ ডিসেম্বর (রবিবার) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দিনের বেলায় কোনো এক ফ্লাইটে রওনা করবেন।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাডাম ২৯ ডিসেম্বর যাবেন। ম্যাডামের সঙ্গে তার চার-পাঁচ জন চিকিৎসক যাবেন। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সফরকারীদের মধ্যে চিকিৎসকদের প্রাধান্য রয়েছে। এর মধ্যে মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. শাহাবউদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কয়েকজন থাকবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে