দেশের রাজনীতিতে খালেদা জিয়ার স্থান গুরুত্বপূর্ণ: জি এম কাদের
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তাৎপর্য তুলে ধরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে তার যাত্রার আগে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার (৭ জানুয়ারি) শুভেচ্ছা বার্তায় খালেদা জিয়ার আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবারের সদস্য ও খালেদা জিয়ার অনুসারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
জি এম কাদের বলেন, ‘দেশের রাজনীতিতে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। তার সুস্থতা দেশ ও জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
চিকিৎসা শেষে খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে