Views Bangladesh Logo

৮ নভেম্বর যুক্তরাজ্য যাবেন খালেদা জিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য যাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তার সঙ্গে যাচ্ছেন মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তারপর তাকে অন্য দেশের একটি মাল্টি-ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।

এদিকে বুধবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভিসা সংক্রান্ত সমস্যাসহ খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের যুক্তরাজ্য ভ্রমণে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালত পাঁচ বছরের কারাদণ্ডের পর খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।

করোনা ভাইরাসের মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সাজা স্থগিত করে নির্বাহী আদেশের মাধ্যমে ৭৭৬ দিন পর খালেদা জিয়াকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয়, তিনি গুলশানের বাড়িতে থাকবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ