Views Bangladesh Logo

হাসপাতাল থেকে ছেলে তারেকের বাসায় খালেদা জিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) তাকে বাসায় নিয়ে যান তারেক রহমান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রারাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ