মুক্তি পেলেন খালেদা জিয়া
মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মঙ্গলবার (৬ অগাষ্ট) রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (৫ অগাষ্ট) রাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া ছাড়াও ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মামলায় আটক ব্যক্তিদেরকে সরকার মুক্তি দিতে শুরু করেছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে