Views Bangladesh Logo

খুলে দেওয়া হলো খৈয়াছড়া ঝরনা

ট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) থেকে পর্যটকরা ঝরনাটি ভ্রমন করতে পারবেন বলে জানানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।

এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “গত ২৭ সেপ্টেম্বর খৈয়াছরা ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। বিষয়টি নজরে আসে বন বিভাগের। এরপরই ঝরনার ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পর শুক্রবার থেকে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে।”

এর আগে ঝর্ণার সংস্কার কাজ ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য গত ২৮ সেপ্টেম্বর খৈয়াছরা ঝরনায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয় বন বিভাগের পক্ষ থেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ