Views Bangladesh Logo

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম স্থিতিশীল রাখা সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও দেশে দাম না বাড়ানো সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে সরকার ভর্তুকি দিয়ে তেলের দাম স্থিতিশীল রাখছে।

শনিবার (২৮ মার্চ) রাতের সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ও সারের সরবরাহ স্বাভাবিক রেখে কৃষি উৎপাদন সচল রাখা এখন সরকারের প্রধান লক্ষ্য। বিশ্বের অনেক দেশে জ্বালানি সাশ্রয়ের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাংলাদেশে সুপরিকল্পিত ব্যবস্থার কারণে তা হয়নি।

চোরাচালান প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের তেলের দাম কম থাকায় সীমান্ত ও সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানোর জন্য মন্ত্রণালয়গুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি ইতোমধ্যে দুই দফা বৈঠক করেছে। কমিটির পরবর্তী বৈঠক রবিবার রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত রিপোর্ট ২ এপ্রিল সংসদে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতি জনগণকে জানানোর নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের আলোচনায় বিএনপি সংসদ সদস্যদের ভূমিকা এবং সরকারের অল্প সময়ের অর্জন ও চ্যালেঞ্জগুলোও সভায় আলোচিত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ