Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর জাপান সফরে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাঁকে ঢাকায় রাখার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে তৈরি জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রক্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়। কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, সেটা মন্ত্রণালয়ের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় না। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ