Views Bangladesh Logo

বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক (ডিজি) পদে পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির নতুন মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী কাজী ইমদাদুল হককে সচিব পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

বর্তমানে সংস্থাটির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন শিল্প মন্ত্রণালয়ের রাষ্ট্রায়ত্ত করপোরেশন বিভাগের অতিরিক্ত সচিব এম. এ. কামাল বিল্লাহ। গত ২৮ ডিসেম্বর তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ