Views Bangladesh Logo

কাজাখস্তান থেকে কম দামে ডিজেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কাজাখস্তান থেকে কম দামে জ্বালানি তেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ।

বুধবার (১ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, 'জ্বালানি তেল নিয়ে বিভিন্ন প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৬ ডলারে ডিজেল সরবরাহের প্রস্তাব এসেছে। সস্তায় পেলে কিনতে অসুবিধা নেই। তবে প্রস্তাব পেলেই হবে না, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সরবরাহ নিশ্চিত করতে হবে। দেশটি প্রায় এক লাখ মেট্রিক টন সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ