Views Bangladesh Logo

মুন্সীগঞ্জের পারিবারিক কবরস্থানে কারিনা কায়সারের জানাজা-দাফন সম্পন্ন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মাতৃকূলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল ৭টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে একই গ্রামের নানীর বাগানবাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তিনি সাবেক জাতীয় ফুটবল তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সারের কন্যা এবং প্রয়াত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনী।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতেই তার মরদেহ ঢাকায় আনা হয়। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারসহ একাধিক স্থানে জানাজা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে মরদেহ গজারিয়ায় নেওয়া হলে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফন সম্পূর্ণ ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন করা হয়। এ সময় গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়। স্থানীয়রা সকালে সংক্ষিপ্ত জানাজায় অংশ নেন।

কারিনা দীর্ঘদিন লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। গত শুক্রবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ