Views Bangladesh Logo

জেন জি নিয়ে মন্তব্যের জেরে কঙ্গনা রনৌতের বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

জেনারেশন জি (জেন জি) শিক্ষার্থীদের আন্দোলনকে ‘জেনারেশন গাটার’ বলে মন্তব্য করায় বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতে নিট ইস্যুকে কেন্দ্র করে দেওয়া তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। শুধু সাধারণ মানুষই নয়, তাঁর কিছু সমর্থকও মন্তব্যটিকে আপত্তিকর বলে অভিহিত করেছেন।

মন্তব্যের প্রতিবাদে উত্তরপ্রদেশে বিভিন্ন নারী নেত্রী ও কর্মী বিক্ষোভে অংশ নেন এবং কঙ্গনার কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভকারীরা প্রকাশ্যে তাঁর নিঃশর্ত ক্ষমা দাবি করেন। তাঁদের অভিযোগ, কঙ্গনার বক্তব্য তরুণ প্রজন্ম এবং বিশেষ করে নারীদের প্রতি অসম্মানজনক।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। পাশাপাশি প্রায় আট বছর আগের কঙ্গনার একটি পার্টির ভিডিওও নতুন করে ভাইরাল হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, কঙ্গনা নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দিলেও তা গ্রহণযোগ্য নয় এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে কঙ্গনা রনৌত এ বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ