নিজের করা রেকর্ড নিজেই ভাঙলেন কামি রিতা
নেপালের শেরপা কামি রিতা আবারও ইতিহাস গড়েছেন। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে তিনি ৩১তম বারের মতো সফলভাবে আরোহন করেছেন, নিজেই নিজের গড়া রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন।
মঙ্গলবার (২৭ মে) ভোর ৪টায় স্থানীয় সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর একদল কর্মকর্তার সঙ্গে শৃঙ্গ স্পর্শ করেন।
অভিযানটি আয়োজন করে সেভেন সামিট ট্রেকস। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, কামি রিতার জন্য আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই। তিনি শুধু নেপালের গর্ব নন, বরং এভারেস্ট অভিযানের আন্তর্জাতিক প্রতীক।
১৯৯৪ সালে বাণিজ্যিক গাইড হিসেবে প্রথমবার এভারেস্টে ওঠেন কামি রিতা। এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি পর্বতটি আরোহণ করছেন। এমনকি কোনো কোনো বছর একই মৌসুমে দুবার শৃঙ্গ জয়ের কৃতিত্বও অর্জন করেছেন।
এভারেস্টে আরোহনের সংখ্যায় তার ঠিক পরেই রয়েছেন আরেক শেরপা, পাসাং দাওয়া, যিনি এখন পর্যন্ত ২৯ বার শৃঙ্গ জয়ের রেকর্ড গড়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে