Views Bangladesh Logo

কামাল মজুমদার তিন দিনের রিমান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর শাহআলী থানা এলাকায় ইকরামুল হক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৯ অক্টোবর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপ-পরিদর্শক হারুন উর রশীদ। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ