Views Bangladesh Logo

বিশ্বকাপের ১০০০তম ম্যাচের ৪ মিনিটেই গোল, জাপানকে এগিয়ে দিলেন কামাদা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক বিশেষ মাইলফলকের ম্যাচে দ্রুতই গোলের দেখা পেয়েছে জাপান। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ৪ মিনিটেই জাপানকে এগিয়ে দিয়েছেন দাইচি কামাদা।

মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। তারই ফল হিসেবে ম্যাচের চতুর্থ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কামাদা।

এর আগে ম্যাচটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হয়। কারণ জাপান-তিউনিসিয়া লড়াইটিই বিশ্বকাপের ১০০০তম ম্যাচ। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ফ্রান্স বনাম মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল।

প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল মাত্র ১৩টি দল। প্রায় এক শতাব্দী পরে ২০২৬ বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দেশ। সেই দীর্ঘ যাত্রার ১০০০তম ম্যাচে শুরুতেই গোল করে ইতিহাসের পাতায় নিজের নামও লিখিয়ে রাখলেন কামাদা।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করা জাপান আজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া তিউনিসিয়ার জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। তবে শুরুটা হয়েছে জাপানের স্বপ্নমতোই। ম্যাচের ৪ মিনিটে কামাদার গোলে এগিয়ে আছে এশিয়ার দলটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ